দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে খবর পেয়ে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে ৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোন ট্রেনে দুর্ঘটনা দুটি ঘটেছে, তা জানা যায়নি। নিহত দুজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা মোছা. মাহবুব শাহিনুর জানান, ঘটনা দুটির বিষয়ে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ তাকে কিছু জানাননি।
যে আই